মাধবপুর প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি , ২০২১ ২২:৫৩

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের ছয় মাসের জেল

হবিগঞ্জের মাধবপুরে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচারের সময় ভ্রাম্যমাণ আদালত আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে ছয় মাসে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন।

জানা গেছে, উপজেলার বহরা ইউনিয়নের আখালিয়ায় সোনাই থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক্ট্রকর ভরে পাচারের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন ঘটনা স্থল উপস্থিত হন। বালু উত্তোলের দায়ে ঘটনস্থল থেকে আব্দুস সালামকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ অনুযায়ী আব্দুস তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান।

আপনার মন্তব্য

আলোচিত