বড়লেখা প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:৪৩

বড়লেখায় গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে দাসেরবাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি যুব সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০১৮-১৯ সালের পিইসি ও জেএসসি উত্তীর্ণ ৫৫ জন শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক, চিকিৎসকসহ ৪০ জন গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে এলাকার ১৫০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর লঘাটি যুব সংঘের সভাপতি মো. সাহাজাহান সিরাজ। সাধারণ সম্পাদক মো. মস্তফা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিজয় ভূষণ দাস, বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক কামরান চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক দাস, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবুলাল দেব নাথ, দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিম, বৃহত্তর লঘাটি যুব সংঘের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য জিয়াউর রহমান, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুব সংঘের প্রচার সম্পাদক আলবাব হোসেন, নির্বাহী সদস্য রুহেল আহমদ ও ফখরুল ইসলাম, সদস্য শাহিন আহমদ ও আরিফুল ইসলাম রাহাত, সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ বক্তব্য রাখেন সাদিয়া তাসনিম, নোজহাত নোহা, দেবব্রত দাস প্লাবন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর লঘাটি যুব সংঘের নির্বাহী সদস্য সোয়েব আহমদ চৌধুরী।

 

আপনার মন্তব্য

আলোচিত