সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০২১ ২৩:১৫

সিলেটে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির সম্মাননাপত্র প্রদান

সিলেটে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০১৯ এর বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

সহকারী পুলিশ কমিশনার (অর্থ ও হিসাব) রাখি রাণী দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুন।

বৃত্তিপ্রাপ্তরা হলেন পুলিশ পরিদর্শক জমশেদ আলমের মেয়ে ফাইরুজ আলম প্রাপ্তি, পুলিশ পরিদর্শক (নিঃ) মো. নফিজুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস নদী, পুলিশ পরিদর্শক (সঃ) মো. সাইদুর রহমানের মেয়ে মোছাঃ তানজিনা আক্তার তোহা।

আপনার মন্তব্য

আলোচিত