১১ ফেব্রুয়ারি , ২০২১ ২১:২৪
হবিগঞ্জের মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্টির মানুষের আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের অধিনে ১৪৭ জন সুফল ভোগীদের মাঝে বকনা গরু, খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। ডা. মাজহারুল ও ফরিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ^াস, প্রকল্পের ডেপুটি ডাইরেক্টর ডা. আনোয়ার শাহাদাত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মিলন মিয়া।
আপনার মন্তব্য