সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০২১ ২১:৪৭

দক্ষিণ সুরমা যুবদলের আহবায়ক রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক নোহেল

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয়ে সংগঠনে সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু বিভাগীয় প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন।

অনুমোদনপ্রাপ্ত দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমেদ রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নোহেল।

ইতিপূর্বে নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমেদ রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নোহেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো অব্যাহত রেখেছেন সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত