১৪ ফেব্রুয়ারি , ২০২১ ১৪:২৫
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজে ধীরগতি, দুর্নীতি অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। রোববার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকায় অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে কৃষকদের উন্নয়নে ফসলরক্ষা বাঁধ তৈরি করা হলেও আসলে উন্নয়ন হচ্ছে সরকারি আমলাদের। নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার কথা হলেও এখনো অধিকাংশ বাঁধের কাজ শুরুই হচ্ছে না, এছাড়া ফসরক্ষা বাঁধের কাজে বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি হচ্ছে, পুরাতন বাঁধের মাটি তুলে আবার নতুন করে বাঁধে দেওয়া হচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে তারা। আমরা কঠোর বার্তা দিয়ে বলতে চাই সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে যে দুর্নীতি হচ্ছে সেগুলো নিয়ে কোন কথাই বলছেন না আমাদের জনপ্রতিনিধি এমপিরা কোন কথাই বলছেন না তাদের বলতে চাই এবার হাওরে বাঁধ গেলে এমপিদেরও তার দায়ভার নিতে হবে।
বক্তারা আরও বলেন, হাওরের বাঁধে কাজে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন হতাশা ব্যক্ত করেছেন তবুও বাঁধ নির্মাণের দায়িত্বরতরা তার কোন তোয়াক্কা করছেন না পিআইসিকে কলোষিত করতে তারা এমন অনিয়মে লিপ্ত হয়েছেন ২০১৭ সালে পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলন হবে এবং দায়ীদের আইনের মাধ্যমে তার বিচার করা হবে।
হাওর আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা নারী নেত্রী শীলা রায়, রমেন্দ্র কুমার দে মিন্টু, কার্যকরী সহ- সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, কুদরত পাশা, হাওর বাঁচাও জেলা কমিটির আহবায়ক ও লেখক সুখেন্দু সেন, সাবেক পৌর কাউন্সিলর সঞ্চিতা চৌধুরী, হাওর বাঁচাও আন্দোলনের নেতা আনোয়ারুল হক, মহিলা পরিষদ নেত্রী শিল্পী বেগম, শিরীন আক্তার, হাওর বাঁচাও আন্দোলনের মোল্লাপাড়া ইউপি’র আহ্বায়ক আল আমিন, ব্যবসায়ী নুরুজ্জামান হোসাইন, জালাল আহমদ, জেলা জাসদ যুব জুটের সভাপতি মখলিস আলী প্রমুখ।
আপনার মন্তব্য