১৫ ফেব্রুয়ারি , ২০২১ ২০:৪৭
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে দুপুরে এক প্রস্তুতিসভা করেছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু জিলানী আবু, সহ সম্পাদক তাজউদ্দিন তাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য