সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০২১ ২১:০০

নৃতাত্তিক জনগোষ্ঠীর শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

একডো’র উদ্যোগ

বেসরকারি উন্নয়ন সংস্থা এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যোগে সিলেটের পাত্র, চা-শ্রমিক ও অন্যান্য পিছিয়ে পড়া নৃতাত্তিক এবং নিম্ন আয় জনগোষ্ঠীর প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বর্তমান কোভিড-১৯ এর কারণে সীমিত পরিসরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সারাদিনব্যাপি অনুষ্ঠিত এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর মাধ্যমে সিলেট সদর উপজেলার আলাইবহর পাত্র গ্রামে অবস্থিত ‘আলাইবহর এডুকেশন সাপোর্ট সেন্টার’ এ অধ্যয়নরত ৩০ জন পাত্র শিক্ষার্থী, খাদিমনগর চা-বাগানের নির্মলা প্রাথমিক বিদ্যালয় এবং কালাগুল প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত মোট ১০০ জন চা শ্রমিক শিক্ষার্থীসহ মোট একশত ত্রিশ জন এ শিক্ষা উপকরণ গ্রহণ করে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন- কোভিড-১৯ এর কারণে বিদ্যালয় বন্ধ থাকাাকালীন শিশুরা যাতে নিজ নিজ বাড়ীতে বসে তারা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে এ লক্ষ্যেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেয়া হচ্ছে। কারণ প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে তারা তাদের পাঠ্য বই হাতে পেয়েছে। তাই এই সময়টা তারা যাতে যথাযথভাবে লেখাপড়ার কাজে লাগাতে পারে তাই একডো’র এই উদ্যোগ।

নির্মলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন এবং কালাগুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন- কোভিড-১৯ এর এই দুঃসময়ে একডো’র এই উদ্যোগ তাদের বিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য যে, নরওয়ে ভিত্তিক দাতা সংস্থা হেয় ভারডেন এর সহায়তায় এডুকেশন সাপোর্ট ফর মার্জিনেলাইজড চিলড্রেন এন্ড প্রমোটিং মনিপুরী ল্যাংগুয়েজ প্রকল্পের একডো এ শিক্ষা উপকরণ বিতরণ করে।

আপনার মন্তব্য

আলোচিত