বিয়ানীবাজার প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০২১ ২০:২২

বিয়ানীবাজারে অধ্যাপক গোলাম কিবরিয়া সম্মাননা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম কিবরিয়া তাপাদার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তিনি একজন সুবক্তা, রাজনীতি বিশ্লেষক এবং রাষ্ট্রচিন্তক। গোলাম কিবরিয়া বিয়ানীবাজারকে একটি অনন্য উচ্চতায় পরিচয় করিয়ে দিতে কাজ করেছেন। পঞ্চখন্ড জনপদকে আলোকিত করতে অধ্যাপক কিবরিয়া দূত হিসেবে কাজ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজারের পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে এবং সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আজিজুল পারভেজ সম্পাদিত উৎসারিত আলো’র প্রকাশণা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অধ্যাপক গোলাম কিবরিয়ার সম্মানার্থে এই গ্রন্থটি প্রকাশ করা হয়।

পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুবের সভাপতিত্বে এবং সংগঠক ছালেহ আহমদ শাহীনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম ও পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।

অনুষ্ঠানে উৎসারিত আলো’র মোড়ক উন্মোচন করা হয়। এরপর গুরুতর অসুস্থ অধ্যাপক গোলাম কিবরিয়ার সুস্থতা কামনায় সকলে প্রার্থণা করেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক ও গল্পকার প্রশান্ত মৃধা, কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন, কবি ফজলুল হক, লেখক দেলোওয়ার এলাহী, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাহেদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত