বিশ্বনাথ প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০২১ ২১:৩৪

বিশ্বনাথের দৌলতপুর ক্রিকেট লীগে ‘গ্রামীণ সাতপাড়া’ চ্যাম্পিয়ন

সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘৭ম দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট লীগ’র ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দৌলতপুর ইউনিয়ন পরষিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ‘দশপাইকার রেডরোজ ক্রিকেট ক্লাব’কে হারিয়ে ‘গ্রামীণ সাতপাড়া ক্রিকেট ক্লাব’ এবারও চ্যাম্পিয়ন হয়।

এরআগে ২০২০ সালের ১৩ জানুয়ারি উদ্বোধন হওয়া ‘৬ষ্ঠ দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট লীগ’র শিরোপাও জিতে নেয় ‘গ্রামীণ সাতপাড়া ক্রিকেট ক্লাব’। চ্যাম্পিয়ন হিসেবে এবারও তাদের দেওয়া হয় ১৫ হাজার টাকার প্রাইজ মানি ও বড় একটি ট্রফি। আর রানার্স আপ হিসেবে রেডরোজকে দেওয়া হয় ১০ হাজার টাকার প্রাইজ মানি ও একটি ট্রফি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা এবং দৌলতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিক মিয়া।

দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল আহমদ সানির সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সুহেল, আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া।

এসময় ইউপি সদস্য ইরণ মিয়া, শাহিন আহমদ, মুরব্বি জমির আলী, আজাদ মিয়া, কমর উদ্দিন, আবুল কাশেম, হান্নান মিয়া, আব্দুল মছব্বির, দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাসহুদ আহমদ, বর্তমান সহ-সভাপতি এনাম আহমদ, মোজাহিদ আলী, সাধারণ সম্পাদক শামীম আলী, সহ-সাধারণ সম্পাদক হাছন খান, মামুন আলী, সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, গৌছুল আলম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রচার সম্পাদক সিতাব আলী, অর্থ-সম্পাদক মুকিত আহমদ, সহ-অর্থ সম্পাদক রফিজ আলী, ক্রীড়া সম্পাদক রাহেল আহমদ, অফিস সম্পাদক কাওছার আহমদ, সহ-অফিস সম্পাদক মিলাদ আহমদসহ অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ক্রিকেট লীগের স্পন্সরদাতা ‘ডেইলী সিলেট সংবাদ ডটকম’র প্রধান সম্পাদক ও প্রকাশক, যুক্তরাজ্যের নরইউচ-নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ-সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মোহাব্বত শেখের আর্থিক সহযোগীতায় দ্বিতীয়বারের মতো এ ক্রিকেটলীগ সম্পন্ন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত