১৯ ফেব্রুয়ারি , ২০২১ ১৮:৪৭
ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের সিএনজি ষ্টেশনের সামনে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ২ টায়। নিহত সফিক মিয়ার বাড়ী সুনামগঞ্জ জেলার বিশম্ভর উপজেলার বাকীদার গ্রামে। তিনি পেশায় এক মাইক্রোবাস চালক।
তার মাইক্রোবাসটি আউশকান্দি গ্যাস পাম্পে রেখে তিনি গা্ড়ি থেকে নেমে রাস্তার পাশে যান। এসময় ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান সফিক।
জানাযায়, ঢাকা থেকে সিলেটগ্রামী মালবাহী একটি (চট্র-মেট্রো=শ১১-২৩৩৪ )ট্রাক নবীগঞ্জ উপজেলার আশকান্দি এলাকার সিএনজি ষ্টেশনের সামনে পৌছামাত্র গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির উপর গিয়ে পড়ে। এসময় রাস্তা পাশে দাড়িয়ে থাকা সুনামগঞ্জ জেলার বিশম্ভর থানার বাকীদার গ্রামের আঃ রহিমের পুত্র সফিক মিয়া (৩০) নামের এক পথচারী নিহত হন। দুঘটনায় নিহত ব্যাক্তির শরীর বিভিন্ন অংশ খন্ড খন্ড হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল হামিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ পরিচালনায় কাজ করেন। দুর্ঘটনায় কবলিত গাড়ী ও নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যান বলে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য