২১ ফেব্রুয়ারি , ২০২১ ২১:০৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ ফেব্রুয়ারি)তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ ডাকাতি মামলার আসামি উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়িয়া গ্রামের মৃত সুলেমান আলীর ছেলে শাহরিয়ার হোসেন শাহিন ওরফে টেন্ডার শাহীন (৪০)কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অপরদিকে থানা পুলিশের পৃথক অভিযানে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া ওইরাতে পৌর এলাকার হবিবপুরের ধলাই উল্লার ছেলে জিয়াউল হক ও বাড়ি জগন্নাথপুর এলাকার মৃত সুকুর মুদকের ছেলে মিনু মুদক কে দুই লিটার মদসহ গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য