২১ ফেব্রুয়ারি , ২০২১ ২২:৪১
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের বড়লেখায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রোববার সকালে বড়লেখা উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের ব্যানারে প্রভাত ফেরি বের হয়। প্রভাত ফেরিটি মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কের হাসপাতাল এলাকা ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা স্কাউটসের সম্পাদক রিয়াজুল ইসলাম, তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু লাল দে প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরাও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও শহীদ স্মরণে দেশাত্ববোধক গান পরিবেশ করে।
অপরদিকে দুপুরে বড়লেখা পৌর শহরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মস্যৎজীবী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিসবটি পালন করেছে।
এদিকে বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা চেতনা’র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে র্যালী করে স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আপনার মন্তব্য