০৬ জুন, ২০২১ ১৬:১২
সিলেট নগরীর সোবহানীঘাটে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯। শনিবার (৫ জুন) বিকেল ৪টায় সোবহানীঘাটের ফেমাস ফার্মেসির সামনে থেকে তাদের র্যাব গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর মিডিয়া শাখা ব্ষিয়টি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম (৫৮) ও দক্ষিণ সুনামগঞ্জের হাসনাবাদ গ্রামের মৃত মোছদ্দর আলীর ছেলে শামীম আহম্মেদ কবির (৪৮)।
পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য