নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০১৫ ১৯:১৪

লাক্কাতুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক আহত

ওসমানী বিমাবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগান এলাকায় কয়লা বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এক যুবক আহত হয়েছেন। আহত ফরহাদ হোসেন (৩৫) কে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) সুজিত দেব নাথ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত