দিরাই প্রতিনিধি

২৯ জুলাই, ২০২১ ১৮:২২

দিরাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণে ২০ কর্মী নিয়োগ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) অধীনে ১৯ জন নারী কর্মী ও একজন এলসিএস সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিরাই শ্যামারচর ১৯ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ এর জন্য রাজানগর, সরমঙ্গল ও চরনারচর ইউনিয়ন থেকে আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে ২০ জনকে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ প্রদানকালে উপস্থিত ছিলেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, চরনাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার, এলজিইডি হিলিপ’র উপ-সহকারী প্রকৌশলী হাসিরুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার ওমর ফারুক, সুপার ভাইজার সত্যেন্দ্র বর্মণ প্রমুখ।

উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, দিরাই উপজেলাধীন পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি এর আওতায় ২০২১-২২ ইং অর্থ বছরের জন্য, দিরাই শ্যামারচর ১৯ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণের জন্য লটারির মাধ্যমে হতদরিদ্র ১৯ জন নারী কর্মী ও ১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যাচাই-বাছাই করে নিয়োগ দিয়েছি, আমার বিশ্বাস তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে।

আপনার মন্তব্য

আলোচিত