সংবাদ বিজ্ঞপ্তি

১৩ সেপ্টেম্বর, ২০২১ ২৩:২৯

এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পিপি নওশাদ

সিলেট নাগরিক কমিটির সভাপতি, বঙ্গবীর ওসমানী স্মৃতি ট্রাস্ট্রের ট্রাস্টি সদস্য ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) নওশাদ আহমদ চৌধুরী এক মাসের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ মঙ্গলবার। সোমবার সিলেট বারে নাগরিক কমিটি তার যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে সংবর্ধনা দিয়েছে।
 
দুপুরে জেলা বারে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনায় নওশাদ আহমদ চৌধুরীকে ফুল দিয়ে বিদেশ সফরের শুভ কামনা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

অনাড়ম্বর এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা তুহিন কুমার দাশ, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও এপিপি নূরে আলম সিরাজী, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্র যাত্রায় নওশাদ আহমদ চৌধুরী সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, পারিবারিক কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এক মাস সেখানে অবস্থানকালে পারিবারিক কাজ ছাড়াও কমিউনিটির নেতা ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে অক্টোবর মাসের শেষ দিকে দেশে ফেরার কথা রয়েছে।

তার যুক্তরাষ্ট্র থাকাকালীন ভারপ্রাপ্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করবেন এডিশনাল পিপি সৈয়দ শামীম আহমদ। নওশাদ আহমদ চৌধুরী সকলের কাছে দোয়াপ্রার্থী।

আপনার মন্তব্য

আলোচিত