চুনারুঘাট প্রতিনিধি

২৮ জুন, ২০২৬ ১৪:৩১

চুনারুঘাটে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

হবিগঞ্জের চুনারুঘাটে সাত কেজি গাঁজাসহ মো. কামাল (২০) নামের এক যুবককে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত কামাল উপজেলার চিমটিবিল খাস এলাকার মৃত মো. হোসেন আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, রোববার (২৮ জুন) ভোররাতে উপজেলার কালামন্ডল বটতলা চানু হাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে সাত কেজি গাঁজাসহ তাকে করা হয়।

উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা।

আপনার মন্তব্য

আলোচিত