১৩ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৩৪
বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজ বক্স মারা গেছেন। এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৩ সেপ্টেম্বর ) রাতে সিলেট নগরের রায়নগরস্থ নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।
এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।।
আপনার মন্তব্য