ধর্মপাশা প্রতিনিধি:

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:১৪

ধর্মপাশায় শেখ হাসিনার জন্মদিন পালন

সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।

কেক কেটে, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করে উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন।

অন্যদের মাঝে বক্তব্য দেন সহ সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন প্রমুখ। পরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত