২৯ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৪৩
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
এসময় ৬টি অবৈধ করাত কল বন্ধ করে দেওয়া হয় এবং এসব করাতকলের সকল যন্ত্রপাতি জব্দ করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এই অভিযান হয়েছে।
উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ বিভাগ ও আনসার বাহিনীর যৌথভাবে অভিযান চালায়। অভিযানকালে এক করাতকল মালিককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।
অভিযানে সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম, এবং উপ পুলিশ পরিদর্শক মো. আব্দুল কাদের।
আপনার মন্তব্য