০১ নভেম্বর, ২০২১ ০০:০৪
হবিগঞ্জের মাধবপুরে তিন মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় রোববার বখাটেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর মাদ্রাসা ছুটির পর বাড়ি যাওয়ার পথে উপজেলার এক মাদ্রসার তিনজন ছাত্রীকে উত্যক্ত করা হয়। উপজেলার বাসিন্দা মো. রনি মিয়া, মো. সাইফুল মিয়া ও অজ্ঞাত আরও তিনজন তাদের (ছাত্রীদের) পিছু নিয়ে অশালীন কথা বলতে থাকে। এক পর্যায়ে চৌমুহনী ইউনিয়নের সাহেব নগর মসজিদের সামনে ছাত্রীদের আটক করে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে ও কুরুচিপূর্ণ কথা বলে। এতে হয়রানির শিকার ছাত্রীরা বিষয়টি মাদ্রাসা অধ্যক্ষকে জানায়। পরে ছাত্রীদের অভিভাবকরা রোবাবার এ বিষয়ে থানায় অভিযোগ দেন।
কাশিমনগর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাবুল মিয়া চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য