দিরাই প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২১ ১৬:০০

দিরাইয়ে জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন-এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, মাধ্যমিক দিলোয়ার হোসেন, যুব সংগঠক মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে সফল যুব আত্মকর্মীদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত