ছাতক প্রতিনিধি:

০১ নভেম্বর, ২০২১ ১৯:১৩

ছাতকের ভারত সীমান্তে গাড়ি চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত

ছাতকের ভারত সীমান্তে গাড়ি চাপায় এক বারকি শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০১নভেম্বর) সকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের ভারত সীমাম্তের ইছামতি নদীতে।

জানা যায়, ভারতীয় চুনাপাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ভারত সীমান্তের অভ্যন্তরে ইছামতি নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় নৌকায় বসে থাকা বাংলাদেশী বারকি শ্রমিক আকিব হোসেন (২৫) চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত আকিব হোসেন ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র। লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।
 
ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে ভারতীয় পুলিশ মঙ্গলবার লাশটি হস্তান্তর করতে পারে বলে তিনি আশাবাদী।

আপনার মন্তব্য

আলোচিত