মাধবপুর প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২১ ১৭:২৪

মাধবপুরে মাইক্রোবাস চাপায় শিশু নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে মাইক্রোবাসের চাপায় শিশু নিহত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকালে উপজেলা শাহপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টায় উল্লেখিত স্থানে রাস্তা পারাপারের সময় শাহপুর গ্রামের সুমন মিয়ার ছেলে তায়েফ (৯) কে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তায়েফকে উদ্ধার করে সিলেট নেওয়ার পথে মৃত্যুর কূলে ঢলে পড়ে বলে নিহতর নিকটাত্মীয় সূত্রে জানা গেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত