কুলাউড়া প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০১৫ ১৭:৩৮

কুলাউড়ায় ৩৩ প্রার্থীই প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি!

পৌর নির্বাচন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫০ জনে প্রার্থীর মধ্যে মধ্যে ৩৩ জন প্রার্থীই প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি । নির্বাচন কমিশনের জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য জানা যায়।

হলফনামা থেকে আরো জানা যায়, মেয়র প্রার্থী ১জন, কাউন্সিলর প্রার্থী ২৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৭জন তাদের কেউই প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি।

এদিকে বাকি মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি ৩ জন, এস এস সি পাস ৫ জন, এইচ এসসি পাস ৩, স্নাতক পাস ১জন ও স্নাতকোত্তর ১জন। ৪ কাউন্সিলর প্রার্থীর হলফনামার তথ্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত