১০ জুন, ২০২২ ১৭:৪৬
সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের সদস্যদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ত্রাণ সামগ্রী দেওয়াহয়। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে কানাইঘাট-জৈন্তা সার্কেলের সিনিয়র এএসপি মো. আবদুল করিম, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.তরিকুল ইসলাম, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, সাংবাদিক এম এ হান্নান, নিজামউদ্দিন, মাহবুবুর রশীদ, প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি হুমাইরা জাকিয়া পুতুল ও সাধারণ সম্পাদক অন্তর শ্যাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, এক লিটার সোয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি লবণ, এক শ গ্রাম গুঁড়া মরিচ ও এক শ গ্রাম গুঁড়া হলুদ ছিল। ত্রাণ পেয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করে বাড়ি ফেরেন।
সিনিয়র এএসপি মো. আবদুল করিম বলেন, প্রথম আলো যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, সেটা প্রশংসার দাবি রাখে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, বন্যায় কানাইঘাটে অনেক মানুষ বিপাকে পড়েছেন। তাদের পাশে দাঁড়িয়ে প্রথম আলো মহান একটা দায়িত্ব পালন করেছে। আমরা আন্তরিকভাবে আইডিএলসি এবং প্রথম আলোকে ধন্যবাদ জানাই।
আপনার মন্তব্য