১০ এপ্রিল, ২০২৬ ২২:৫৩
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ১৩ বছর বয়সী কিশোরী সানজিদা আক্তার হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে র্যাবের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আব্দুল কুদ্দুছ (৫৫)। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজোড় এলাকার মুনছুব উল্লাহর ছেলে।
র্যাব জানায়, গত ৩ এপ্রিল বানিয়াচং থানায় দায়ের করা সানজিদা আক্তার হত্যা মামলার (মামলা নং ৫/২৬) এজাহারভুক্ত ৭ নম্বর পলাতক আসামি তিনি।
গ্রেপ্তারের পর তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
আপনার মন্তব্য