১০ জুন, ২০২২ ১৭:৫৭
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করবে।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সকল উপজেলা ও পৌর এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য