বড়লেখা প্রতিনিধি:

১০ জুন, ২০২২ ২২:৫৭

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বড়লেখায় আল ইসলাহর বিক্ষোভ মিছিল

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর উদ্যোগে শুক্রবার (১০ জুন) বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি স্থানীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় বিজয় মার্কেটের সম্মুখে পথসভায় মিলিত হয়।

পথসভায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, তালামীযের সাবেক সভাপতি কে এম সেলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বড়লেখা লতিফিয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা কুতবুল আলম, বড়লেখা উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদ, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সম্পাদক ফয়ছল আলম স্বপন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত