০৬ মার্চ, ২০২৪ ১০:৪৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসাইন (৭৫) আর নেই।
মঙ্গলবার (৫ মার্চ) ভোররাতে জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে দুপুর ২টায় ছিলিমপুর ঈদগাহ মাঠে জানাজা শেষ পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে।
এরআগে জগন্নাথপুর থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধাকালীন তিনি ৬ নম্বর সেক্টরের প্লাটুন কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি দেশ স্বাধীনের পর জগন্নাথপুর থানা ও পরবর্তীতে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
আপনার মন্তব্য