০৬ মার্চ, ২০২৪ ১৩:৪০
প্রতীকী ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক মামলার ৩ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ এস আই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদের ছেলে রতন মিয়া ও রইছ মিয়া এবং একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে শফিক মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা মাদক মামলায় প্রত্যেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য