১৯ ফেব্রুয়ারি , ২০২৫ ১৪:৪০
বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস আর নেই। বুধবার সকালে নগরের মাউন্ট এডোরায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পেশায় শিক্ষক সুধীর চন্দ্র দাস ১৯৭১ সালের মহান মুক্তযেুদ্ধে ৫ নম্বর সেক্টরের অন্তর্গত টেকেরঘাট সাবসেক্টরের কোম্পানী কমান্ডার ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার একমাত্র সন্তান সুদীপ দাস অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। বর্তমানে শিক্ষাছুটি নিয়ে আমেরিকায় সাইবার ক্রাইম নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস ভাটিবাংলায় অনেক অপারেশনের সফল নেতৃত্ব দেন। জীবনের নানান বন্ধুর পথ পেরিয়ে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত ছিলেন ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। বুধবার দুপুরে নগরের চালিবন্দর মহাশশ্মানঘাটে রাস্ট্রিয় মর্যাদায় তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
আপনার মন্তব্য