২৩ ফেব্রুয়ারি , ২০২৫ ১৯:১৮
ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতের কাজ চলছে। এই কাজ করতে গিয়ে মাটির নিচে নয়টি মরদেহ পাওয়া গেছে, এমন দাবি করে একটি ভিডিও শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে খোঁজ নিয়ে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইকোনমিক জোনের পার্শ্ববর্তী কবরস্থানে পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজের মাটি কাটার কাজ চলছিলো। এক্সভেটর দিয়ে মাটি কাটার সময় কবরস্থানে ৯টি মৃতদেহের কঙ্কাল পাওয়া যায়। শনিবার বিকেলেই স্থানীয়রা কাফনের কাপড় মুড়িয়ে পার্শ্ববর্তী কবরস্থানে হাড়গোড়গুলো কবর দেন।
স্থানীয় জুয়েল আহমদ নামের এক ব্যক্তি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি সঠিক নয়। এ মহাসড়কের ছয় লেনের রাস্তার কাজ করার সময় মাটি কুড়তে পাশে কবরস্থান থাকায় মৃত ব্যক্তিদের কঙ্কাল পাওয়া যায়। স্থানীয়রা নতুন কাফনের কাপড় দিয়ে পার্শ্ববর্তী কবরস্থানে রাখা হয়।
এ প্রসেঙ্গ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন-মহাসড়কে ছয় লেনের মাটি কাটার কাজ করার সময় মৃত ব্যক্তিদের হাড়গোড় পাওয়া গেছে যা পার্শ্ববর্তী কবরস্থানের পুনরায় কবর দেওয়া হয়। যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওটি সঠিক নয়।
আপনার মন্তব্য