জকিগঞ্জ প্রতিনিধি

০১ মার্চ, ২০২৫ ২২:৪৫

জকিগঞ্জে ‘ডাকাত দলের’ ৩ সদস্যকে গ্রেপ্তার

এক সপ্তাহ থেকে জকিগঞ্জে চলছে ডাকাত আতংক। বিভিন্ন স্থানে ডাকাতের আনাগুনা বুঝতে পেরে মসজিদে মসজিদে মাইকিং করে রাতে জকিগঞ্জে মানুষদের সতর্ক করা হয়েছে।

থানা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে জকিগঞ্জে ডাকাতদলের অবস্থান জেনে বিশেষ সতর্কতা বার্তাও মানুষকে পৌছে দেয়া হয়। অনেক এলাকায় রাত জেগে পাহারা দিয়েছে সাধারণ মানুষ।  এতে পুরো জকিগঞ্জ জুড়ে চলে ডাকাত আতংক। অবশেষে শুক্রবার রাতে আন্তজেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো ঘেচুয়ার গ্রামের আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), পঙ্গবট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও মাঝবন্দ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ (৩৫)।

জকিগঞ্জ থানাও ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জে ডাকাতদলের অবস্থান জানতে পেরে আমরা মানুষজনকে শতর্ক করি। গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে ঘেচুয়া এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি ও মাদক পাচারের মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত