১৫ মার্চ, ২০২৫ ২০:৫৪
সুনামগঞ্জের ছাতকে ১০ বছরবয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভি্যোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে অভিযুক্ত যুবকের বাড়িঘর ভাঙচুর করে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের এক মাদ্রাসা ছাত্রী (১০) গ্রামের মসজিদ সংলগ্ন মাদ্রাসার কোরআন শিক্ষা কেন্দ্রে যাচ্ছিলো। এসময় একই গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে সাবুল মিয়া (২৫) ওই শিশুকে মাদ্রাসার দুতলায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন । এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যাম সাবুল।
এ ঘটনা সারাদিন গোপন রেখে সমঝোতার চেষ্টা করে গ্রামের একটি গোষ্টি। তবে রাতে বিষয়টি জানাজানি হয়ে গেলে তাদের সমঝোতায় চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর রাতে অভিযুক্ত সাবুল মিয়ার বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করে এলাকাবাসী৷ এসময় তারা অভিযুক্ত যুবকের গ্রেপ্তারের দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করে ছাতক থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য