১২ জুলাই, ২০২৫ ১৬:৫৩
সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম মুজিবুর রহমান রুহিত।
তিনি সিলেটের শাহপরান থানার চৌমুহনী এলাকার রাজন মিয়ার ছেলে। রুহিত ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনর (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার শাহপরাণ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মন্তব্য