১২ ডিসেম্বর, ২০২৫ ১৯:০০
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বিদ্যুতের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, কুলাউড়া ৩২/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব ফিডার বন্ধ থাকবে। ফলে কুলাউড়া ও জুড়ী উপজেলাতেই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।
আপনার মন্তব্য