কানাইঘাট প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২

কানাইঘাটে আ. লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেপ্তার

সিলেটের কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২১ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ বাজার থেকে একদল পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে।

অপরদিকে শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা স্বোচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ দুদুকে উপজেলা দিঘীরপাড় ইউনিয়নের ঠাকুরেরমাটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত এ দুই নেতার বিরুদ্ধে কানাইঘাট থানায় নিয়মিত মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ছাড়াও জানা যায় দেশব্যাপী ডেভিল হান্ট ফেজ-২’র অংশ হিসেবে সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। গত কয়েকদিনে কানাইঘাটে টানা পুলিশি অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এ পর্যন্ত ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত