২৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:০৯
অনেক জল্পনা কল্পনার সিলেট-৫ আসন (কানাইঘাট-জকিগঞ্জ) জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তকে চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দেয় বিএনপি। সিলেট-৫ আসনে প্রার্থী হবেন জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
তবে দলের এমন সিদ্ধান্ত মানতে নারাজ এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মামুনুর রশীদ। যিনি চাকসু মামুন নামে পরিচিত। সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুন সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহও করেছেন তিনি।
সিলেটের অন্য ৫টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করলেও এতোদিনিসিলেট-৫ আসনটি খালি রেখেছিলো বিএনপি। এই আসন জোটসঙ্গী জমিয়তকে ছাড়া হতে পারে আলোচনা ছিলো।
অবশেষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন ঘোষণাই দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই আসনটি ছাড় দিতে নারাজ বিএনপি।
সিলেট-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মামুনর রশিদ (চাকসু মামুন)।
এ প্রসঙ্গে মঙ্গলবার মামুনুর রশীদ বলেন, আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।
বিএনপি সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছরে বিএনপির কোনো নেতা এ আসনে দলের মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালেও এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)। তাই এবার তিনি ছঅড় দিতে নারাজ। দলীয় নেতাকর্মীরাও নির্বাচনে ধানের শীষ প্রতীক চান।
আপনার মন্তব্য