২৩ ডিসেম্বর, ২০২৫ ১৮:৪৩
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে সোমবার বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনীস্থ সাবাজ ষ্টোর নামীয় মুদি দোকানের সামনে থেকে মো. দেলোয়ার হোসেন (২৫), ও মো. আবুল হোসেন (২৮) কে আটক করে। পরে এ ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা করা হয়।
এদিকে, যইদিন মধ্যরাত ১২ টার দিকে জালালাবাদ হায়দরপুর সাকিন্থ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া খেলার সময় সুফি মিয়া (৪০) ও জমির হোসেন (৩৮) কে আটক করা হয়। এ ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা করা হয়েছে।
মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে,। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য