২৪ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুটি আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন।
তিনি সিলেট-৫ ও সিলেট-৬ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সেলিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম উদ্দিন ২০১৪ সালের নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এবং পরবর্তীতে জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করেছেন।
সেলিম উদ্দিনের নিজের বাড়ী বিয়ানীবাজারের নালবহর গ্রামে। সেই হিসাবে তার নিজের আসন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন।
এবারের নির্বাচনে প্রার্থীতার জন্য এ দুটি আসন থেকেই তিনি দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।
আপনার মন্তব্য