২৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৯
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনকে। তবে এ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি আরেক কেন্দ্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ-৫ আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এবার মিজানের বদলে এ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনকে মনোনয়ন দেয় বিএনপি।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করেই প্রার্থী হতে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা।
মিজানের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
এ বিষয়ে মিজানুর রহমান চৌধুরী মোবাইল ফোনে বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।
আপনার মন্তব্য