মৌলভীবাজার প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:০০

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলা ১ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫) ও একই উপজেলার একই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬), জুড়ী উপজেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক মো. বাবেল আহমদ (৩৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি বলেন, গত ৯ দিনে এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত