২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪:৩১
সিলেট-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দুই পুত্রকে সঙ্গে নিয়ে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন।
তাহসিনা রুশদীর লুনা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।
ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াসও একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আপনার মন্তব্য