৩০ ডিসেম্বর, ২০২৫ ১৪:১৫
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কুখ্যাত ডাকাত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১‘ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সিলেট ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মতিউর রহমান ওরফে আতাউর রহমান ওরফে সুজন(৩৬) এবং মাসুম আহমদ(৩৪)। তাদের উভয়েরই বাড়ি জকিগঞ্জ উপজেলায়।
জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের মনসুরপুর সাকিনের হেলিপ্যাডে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলশ। এসময় তাদের সাথে থাকা অন্যান্যরা দৌড়ে হাওরের দিকে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হয়, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে জকিগঞ্জ থানার মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটসহ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতি এবং অস্ত্র-আইনে মোট ১৫ টি মামলা অপরদিকে ডাকাত মাসুমের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাসহ সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাত দ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য