৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:৪২
সিলেটে শীত আরও বেড়েছে। কমেছে তাপমাত্রা। বুধবার সিলেটের তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে গেছে।
এর সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এ ছাড়া বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। ফলে কনকনে ঠাণ্ডায় কাবু নগরবাসী।
সিলেট আবহাওয়া অফিসের উপ সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার বুধবার সকালে জানান, সিলেটে আজকের তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
আপনার মন্তব্য