নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৫ ২৩:২৫

সিলেটে দুই আসনে বিএনপির দুই ‘ডামি প্রার্থী’

সিলেট বিভাগের দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও। সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার পাশপাশি প্রার্থী হয়েছেন তার ছেলে আবরার ইলয়াস। অপরদিকে, মৌলভীবাজরে-৩ আসনে এম. নাসের রহমানের পাশপাশি প্রার্থী হয়েছেন তার স্ত্রী রেজিনা নাসের।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, লুনা ও নাসেরের সাথে তাদের পরিবারের সদস্যদের ‘ডামি প্রার্থী’ করা হয়েছে। মূল প্রার্থীদের নির্বূাচনে অংশগ্রহণে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে ‘ডামি প্রার্থীরা’ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

সিলেট-২: সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) সংসীয় আসনে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মধ্যে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন পুত্র আবরার ইলিয়াস।

সোমবার সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মা-ছেলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

২০১৮ সালের নির্বাচনেও এই আসন থেকে তাহসিনা রুশদীর লুনা ও আবরার ইলিয়াস মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সেবারও বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হরেছিল লুনাকে। তবে উচ্চ আদালত থেকে তার মনোনয়ন স্থগিত করায় লুনা নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে এই আসনে বিএনপি নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয় গণফরোমের মোকাব্বির খানকে। তিনি নির্বাচিতও হন।

লুনার স্বামী ও আবরারের বাবা এম ইলিয়াস আলী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ২০১০ সালে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানী ঢাকার ডিএসও এলাকা থেকে মধ্যরাতে তিনি ও তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

এব্যাপারে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, একাধিক মনোনয়ন সংগ্রহ করেছি কিছু কৌশলগত কারণে, এখন বিস্তারিত কিছু বলতেছি না সময় আসলেই দেখতে পারবেন।

মৌলভীবাজার-৩: মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের ছেলে। নাসের রহমান এই আসনের সংসদ সদস্যও ছিলেন।

সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তার সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসেরের স্ত্রী রেজিনা নাসের। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রেজিনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

স্বামী-স্ত্রীর দুজনের প্রার্থী হওয়া নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে।

এ ব্যাপারে তাদের দুজনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বিকল্প হিসেবে স্ত্রীর মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসের রহমান। কোন কারণে তিনি নির্বাচন করতে না পারলে তার স্ত্রী এই আসনে প্রার্থী হবেন।

আপনার মন্তব্য

আলোচিত