নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৬ ২৩:০০

মৌলভাবাজার-৩: নাসেরের মনোনয়ন বৈধ, স্ত্রীর বাতিল

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে প্রার্থী হয়েছিলেন বিএনপি প্রার্থী এম. নাসের রহমান ও তার স্ত্রী রেজিনা নাসের।

তবে শনিবার যাছাই-বাছাইকালে রেজিনা নাসেরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যদিও নাসের রহমানের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহিত হয়েছে।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইভাবে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আসনটিতে মনোনয়ন বাতিলের তালিকায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. ইলিয়াস।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৭ জনের মধ্যে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইভাবে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আসনটিতে মনোনয়ন বাতিলের তালিকায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. ইলিয়াস।

মনোয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- নাসের রহমান, বাংলাদেশ খেলাফত মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, জামায়াতের আব্দুল মান্নান, খেলাফত মজলিস’র আহমদ বিলাল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত।

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের ছেলে। নাসের রহমান এই আসনের সংসদ সদস্যও ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত