বড়লেখা প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৬ ২৩:৪২

কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫: কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সম্পন্ন

ছবি: সংগৃহীত

কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত “কাজী আব্দুস শাকুর মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) ইটাউরী হাজী ইউনূস মিয়া মেমো উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাউরী হাজী ইউনূস মিয়া মেমো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, নিজবাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টের পৃষ্ঠপোষক মাওলানা হাবিবুল করিম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্রাস্টের পরিচালক কাওছার আহমদ-এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক হানজালা আহমদ-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে অষ্টম শ্রেণির ১০ জন এবং দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে নির্বাচিত ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ ও অনুপ্রেরণার অংশ হিসেবে বিশেষ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করে তুলবে এবং আগামীর আলোকিত মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজী আব্দুস শাকুর এডুকেশন ট্রাস্টের এই মহতী উদ্যোগ শিক্ষাঙ্গনে প্রশংসিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত